সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে আন্নি আক্তার বাঁধন (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আন্নি শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসায় আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। পরে বুধবার সকালে তার লা’শ উদ্ধার করে পুলিশ। আন্নি উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল মান্নানে মেয়ে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় সে ঘরের ধর্নার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আন্নি আক্তার বাঁধন। ওই শিক্ষার্থীর মা প্রবাসে থাকেন।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি পারিবারিক সমস্যার কারণে আ’ত্মহত্যার পথ বেছে নেয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম’দ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd