সারাদেশের ন্যায় এখন থেকে গোয়াইনঘাটে ই-নথি ব্যবস্থাপনা চালু : জেলা প্রশাসক

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

সারাদেশের ন্যায় এখন থেকে গোয়াইনঘাটে ই-নথি ব্যবস্থাপনা চালু : জেলা প্রশাসক

গোয়াইনঘাট,প্রতিনিধি :: সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার নাগরিক সেবা সমূহ জনগনের দূরগোড়ায় পৌছে দিতে আন্তরিকভাবে কাজ করছে। ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবার পাশাপাশী ই-নামজারী, ই-নতি ম্যানেজম্যান্টসহ ভূমি সংক্রান্ত সকল প্রকার সেবা সমূহ এখন জনগনের দূরগোড়ায় পৌছেছে। সারাদেশের ন্যায় এখন থেকে গোয়াইনঘাট উপজেলায় এ সেবা চালু রয়েছে।

তিনি মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার সরকারী সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গদের নিয়ে ভূমি ব্যাবস্থাপনা আইন ও ডিজিটাল ভুমি ব্যাবস্থাপনা এবং ই-নামজারী বিষয়ক প্রশিক্ষন কর্মসূচী গুলোতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপরদিকে তিনি সকাল ১০টায় উপজেলার দশগাঁও নওয়াগাঁও স্কুল ও কলেজে গালর্স ফ্যাসিলিটিজ রুমের উদ্ভোধন করেন। সকাল ১১টায় প্রধান মন্ত্রীর ত্রান সহায়তা তহবিল থেকে মানাউরা গ্রামে নির্মিত দুটি বসতঘরের চাবি হস্থান্তর করেন। এছাড়া দুপুর ১২টায় দক্ষিন জাঙ্গাইল কমিউনিটি ক্লিনিক পদির্শন শেষে ৮নং তোয়াকুল ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পৃথক এসব অনুষ্টানে অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল,গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, বিশ^নাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসানাতুজ্জ জুহরা,গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি মোহাম্মদ ইব্রাহিম,নন্দীরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,তোয়াকুল ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ আব্দুল হক,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন,ট্রাক শ্রমিক গোয়াইনঘাট উপজেলা পশি^ম উপ-কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সুমন,গোয়াইনঘাট বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ডাক্তার নূরুল আমিন,উপজেলা আওয়ামীলীগ নেতা মাষাটার ঈসমাইল আলী, সুবাস চন্দ্র পাল ছানা,মুজিবুর রহমান,সুবাস দাস,যুবলীগ নেতা গোলাম কিবরিয়া রাসেল প্রমূখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..