সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯
নিজস্ব সংবাদদাতা :: সিলেটের জৈন্তাপুরে সমাজচ্যুত করে রাখা পরিবারের উপর হামলার ঘটনায় মামলা। মসজিদে নামাজ পড়তে বাঁধা প্রধান। ৫জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করেছে জৈন্তাপুর থানা পুলিশ।
থানায় দায়েরকৃত বাদীর অভিযোগ সূত্রে যানায়ায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে বিরুধ চলে আসছে। এনিয়ে গ্রাম্য মাতব্বরা নিরিহ পরিবারকে প্রায় দেড় বৎসর যাবত সমাজচ্যুত করে রাখে। যার ফলে নিরিহ পরিবারটি চলা ফেরা করতে পারছেনা। গত শুক্রবার লক্ষীপ্রসাদ দক্ষিণ জামে মসজিদে জুম্মার নামাজ পড়তে যায় সমাজচ্যুত পরিবারের ২জন সদস্য।
নামাজ শেষে গ্রাম্য মাতব্বররা ঐ দুই সদস্যকে মসজিদে নামাজ পড়তে আসার কারন জানতে চায়। এনিয়ে তর্ক বির্তক শুরু হয়, প্রভাবশালীরা সমাজচ্যুত পরিবারের ২সদস্যের উপর হামলা চালায় একপর্যায় বাড়ীতে গিয়ে হামলা কওে এবং ভাংচুর করে।
এসময় শিশু, মহিলা ও বৃদ্ধাসহ ৫জন আহত হয়। পরবর্তীতে সমাজচ্যুত পরিবারের সদস্য সুরাইয়া বেগম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের কারেন। পুলিশ তদন্ত শেষে অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে (যাহার নং-১১/২০১, তারিখ ১০-১১-২০১৯ইং)।
অপরদিকে ১০ নভেম্বর শনিবার দুপুর ২টায় সরেজমিন তদন্ত করতে যান জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক। জিজ্ঞাসাবাধে এলাকাবাসী পুরুষ মহিলা ও শিশুরা জানায় দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরুধ সৃষ্টি হয়। স্থানীয় মাতব্বররা নিরিহ পরিবারের কাছে আর্থিক ফায়দা হাসিলের চেষ্টা করে না পেয়ে অন্যায় ভাবে পরিবারটিকে সমাজচ্যুত করে রাখে।
পরবর্তীতে শুক্রবার জুম্মার নামাজ শেষে মারামারি ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানান। তারা অপরাধিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান। জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, সমাজচ্যুত করে রাখা আইনগত অপরাধ, অভিযোগটি তদন্ত সাপেক্ষে মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহৃত আছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd