সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: বহুল আলোচিত সড়ক পরিবহন আইন কার্যকর করার লক্ষ্যে জৈন্তাপুর থানা পুলিশ বাস, ট্রাক, লেগুনা, সিএসজি, ব্যটারী চালিত টমটম অটোরিক্সা চালক ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে জৈন্তাপুর ষ্টেশন বাজারে ট্রাফিক সচেতনতামূলক সভা করে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ সিলেটের আয়োজনে ট্রাফিক সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি মোঃ আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ শ্যামল বনিক, জৈন্তাপুর মডেল থানার এস.আই সদ্য পদন্নতিপ্রাপ্ত (পুলিশ ইনপেক্টার) ইন্দ্রনীল ভট্টাচার্জ রাজন, জৈন্তাপুর ট্রফিকের টি.আই সরিকুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট সফিকুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান, জৈন্তাপুর ট্রাক চালক আঞ্চলিক কমিটির সভাপতি নুরু মিয়া, ট্রফিকের এ.টি.এস.আই মঞ্জু দাস, মিল্লাত উদ্দিন ও কনেষ্টেবল আব্দুর রশিদ।
কানাইঘাট সার্কেল সিনিয়ন এ.এসপি মোঃ আব্দুল করিম বলেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্থবায়নের জন্য ১লা নভেম্বর হতে সচেতনতামূলক প্রচারাভিযান করে আসছি। আমরা চাইনা কোন ব্যক্তি বা চালক ভাইদের অহেতুক হয়রানী করতে। আপনারা যাহাতে আইনকে শ্রদ্ধারেখে সড়ক পরিবহন আইনের নীতিমালা মেনে চলে গাড়ী পরিচালনা করবেন। আইনকে অমান্য করে গাড়ী পরিচালনা করলে নতুন আইনের বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে পুলিশ। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
অফিসার ইনচার্জ শ্যামল বনিক উপস্থিত সকল পরিবহন নেতাদের উদ্যেশ্যে বলেন, গত ৩১ অক্টোবর সারীঘাটে সড়ক দূর্ঘটনায় একজন অকালে মৃত্যুবরন করে। সে অত্র জৈন্তাপুর উপজেলার একজন পরিচিতি ট্রাক চালক ছিল, কিন্তু হেমলেট বিহীন অবস্থায় মটর সাইকেল পরিচালনা করতে গিয়ে একটি লেগুনা গাড়ীর ধাক্কায় তিনি নিহত হয়। যদি তিনি হেমলেট ব্যবহার করতে হয়তবা সে আমাদের ছেড়ে চলে যেতে হতনা। আমি সকলকে অনুরোধ করব যথাযথ ট্রাফিক আইন মেনে গাড়ী পরিচালনা করার এবং নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করার অনুরোধ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd