গোয়াইনঘাটে গাছভর্তি ট্রলি উল্টে চালকসহ দুইজন নিহত

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯

গোয়াইনঘাটে গাছভর্তি ট্রলি উল্টে চালকসহ দুইজন নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে গাছভর্তি ট্রলি উল্টে ট্রলির চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।রবিবার দুপুরে গোয়াইনঘাটের ফতেহপুরে ১ম খন্ড গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর ১ম খন্ড গ্রামের মাদার টিলা থেকে কয়েকটি গাছ ক্রয় করেছিলেন ফতেহপুর ১ম খন্ড গ্রামের মৃত ইছহাক মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৮)। রবিবার দুপুরে ওই কাঠা গাছ গুলি নিয়ে যাওয়ার জন্য একটি ট্রলি মাদার টিলায় নিয়ে আসেন। এই ট্রলির চালক ছিলেন ফতেহপুর ১ ম খন্ড গ্রামের বশির উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (২৬)। গাছভর্তি ট্রলি নিয়ে যাওয়ার পথে গাছের মালিক আব্দুর রহমান ও ট্রলির চালক কামাল উদ্দিন পাশাপাশি বসা ছিলেন। মাদার টিলা থেকে কিছু জায়গা যাওয়ার পর হঠাৎ ট্রলি উল্টে ঘটনাস্থলেই গাছের মালিক আব্দুর রহমান ও চালক কামাল উদ্দিন নিহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন গোয়াইনঘাট থানার এসআই সুরঞ্জিত তালুকদার। এসময় তিনি নিহত ওই ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ বলেন, গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ১ম খন্ড গ্রামে গাছভর্তি ট্রলি উল্টে দুই জন ব্যক্তির নিহতের খবর পেয়ে তাৎক্ষণিক এসআই সুরঞ্জিত তালুকদারসহ একটি পুলিশ দল ঘটনাস্থলে প্রেরণ করি। এসআই সুরঞ্জিত তালুকদার লাশদ্বয়ের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..