নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও: জামালপুরের সেই ডিসি বরখাস্ত

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও: জামালপুরের সেই ডিসি বরখাস্ত

নারী অফিস সহায়কের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় জামালপুরের ওএসডি হওয়া জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ) মো. মনির উদ্দিন জানান, গত বুধবার ডিসিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তাকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। এখন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

জামালপুরের ডিসি থাকাকালীন গত মাসে আহমেদ কবীরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে।

ভিডিওটি ছড়িয়ে পড়ায় কেলেঙ্কারির মুখে আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।এরপর জামালপুরে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল হককে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..