নুসরাত হত্যা: রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের যুক্তি খণ্ডন রোববার

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

নুসরাত হত্যা: রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের যুক্তি খণ্ডন রোববার

ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের যুক্তিতর্ক খণ্ডনের দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এর পর শুরু হয় বাদীপক্ষের যুক্তিতর্ক। পরে শুনানি শেষে আগামী রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের যুক্তিতর্ক খণ্ডনের দিন ধার্য করেন আদালত।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট এম শাহজাহান সাজু জানান, আজ নুসরাত হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ করে বাদী পক্ষের যুক্তিতর্ক চলে।

আগামী রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের যুক্তিতর্ক ফের শুরু হবে।

প্রসঙ্গত সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান ওরফে রাফিকে গত ৬ এপ্রিল গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ১০ এপ্রিল চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে মারা যান তিনি।

এ ঘটনায় নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে আটজনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি পিবিআইতে স্থানান্তর করা হয়। পুলিশ ও পিবিআই এ মামলায় ২২ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ১২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়।

এর আগে গত ২৭ মার্চ নিজ কক্ষে ডেকে নুসরাতকে শ্লীলতাহানি করেন অধ্যক্ষ সিরাজউদৌলা। এ ঘটনায় নুসরাতের মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করলে পুলিশ সিরাজউদৌলাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ওই মামলা তুলে না নেয়ার কারণে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় নুসরাতকে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..