কানাইঘাটে ১২টি ভারতীয় গরু উদ্ধার

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

কানাইঘাটে ১২টি ভারতীয় গরু উদ্ধার

কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ১২টি ভারতীয় গরু আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র দনা এলাকা থেকে থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই লিটন সহ একদল পুলিশ অভিযান চালিয়ে গরুগুলো আটক করেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরু রেখে পালিয়ে যায়। পরে আটককৃত গুরুগুলো থানায় নিয়ে আসা হয়। এর পূর্বে ১৯টি গরু আটক করা হয়। এর মধ্যে ১টি গরু মারা যায়। সব মিলিয়ে বর্তমানে ৩০টি গরু থানায় আটক রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে গরুগুলো নিলাম করা হবে বলে জানা গেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..