এবার পুরুষ নির্যাতন বিরোধী মানববন্ধনে হিরো আলম

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

এবার পুরুষ নির্যাতন বিরোধী মানববন্ধনে হিরো আলম
‘পরিবারে পুরুষের ভূমিকা কম নয়, তবু পুরুষ কেন অবহেলিত’ শীর্ষক এক মানববন্ধনে অংশ নিয়েছেন হিরো আলম। শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মেন’স রাইট নামের একটি প্রতিষ্ঠানের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজে পুরুষের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঘরে ঘরে পুরুষেরা নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতন আইনের অপব্যবহার করে পুরুষদের নানাভাবে নির্যাতন করছে নারীরা। পুরুষ অধিকার ফাউন্ডেশনের ব্যানারে আমি এসেছি পুরুষদের দাবি নিয়ে রাজপথে।

সংগঠনটির মহাসচিব প্রকৌশলী ফারুক শাজেদ বলেন, বাংলাদেশ মেন’স রাইটস এর ২য় প্রধান দাবি হলো- নারী নির্যাতন আইনের সংশোধন করা। কারণ, এই আইনের কারণে অনেকে মিথ্যা মামলায় জর্জরিত হতে হয় পুরুষদের।

উল্লেখ্য, এ বছরের মার্চে স্ত্রীকে পেটানোর অভিযোগে জেল খাটেন হিরো আলম।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..