সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯
সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকিরকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে মোগলাবাজার থানায় তাকে হস্তান্তর করে র্যাব। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের বাসিন্দা জাকিরের বিরুদ্ধে দুটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়া মঙ্গলবার তাঁর বিরুদ্ধে র্যাব পরিচয়ে হুমকি প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
গত ইউপি নির্বাচনে জাকির এই ইউনিয়নের চেয়ারম্যান পদে কালামের কাছে পরাজিত হন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, রাত ৯টার দিকে র্যাব-৯ জাকিরুল ইকলাম জাকিরকে থানায় হস্তান্তর করে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd