সুরমা মার্কেটের ৪ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

সুরমা মার্কেটের ৪ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

সিলেট নগরীর সুরমা মার্কেটের রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া এবং এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া।

বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

সুরমা মার্কেটের ৪টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন কারণে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত হোটেলগুলো হলো, পাপড়িকা রেস্টুরেন্ট, উত্তরা রেস্টুরেন্ট, মহানগর রেস্টুরেন্ট।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম কাজী এমদাদুল ইসলামের নির্দেশনায় আমরা এই অভিযান পরিচালনা করেছি। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..