পুলিশ এসল্ট মামলায় কারাগারে সিলেটের যুবলীগ নেতা জাহাঙ্গীর

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯

পুলিশ এসল্ট মামলায় কারাগারে সিলেটের যুবলীগ নেতা জাহাঙ্গীর

সিলেট জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে পুলিশের ওপর হামলার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৪ আগষ্ট) দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২ জুলাই সিলেট সদর উপজেলার খাদিমপাড়ায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আফছর আহমদ ও জাহাঙ্গীর আলমের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ওপরও হামলা হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে সিলেট মহানগরের শাহপরান থানা পুলিশ বাদী হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামি করে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করে।

পুলিশের দায়ের করা মামলায় জাহাঙ্গীর আলমসহ কয়েকজন নেতা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে বুধবার জাহাঙ্গীর সিলেটের মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..