গোয়াইনঘাটে তীর জুয়া খেলা থেকে তিন জুয়াড়ি আটক

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯

গোয়াইনঘাটে তীর জুয়া খেলা থেকে তিন জুয়াড়ি আটক

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় তীর নামক জুয়া খেলার অপরাধে তিন ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার বিকেলে উপজেলা সদরের সবজি বাজার থেকে গোয়াইনঘাট থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার পিরুজপুর এলাকার আব্দুল মোতলিবের ছেলে আলা উদ্দিন (৫০), গোয়াইন গ্রামের আব্দুল হাসিমের ছেলে মো. ডালিম (২৪), তিতারাই গ্রামের মো. শাফিজ উদ্দিনের ছেলে জসিম মিয়া (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাজা ও এসআই আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে তীর খেলার বই ও টোকেনসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

থানার ওসি মো. আব্দুল আহাদ ভারতীয় তীর খেলার উপকরণসহ তিন ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..