কোম্পানীগঞ্জের চাদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা প্রশাসকের

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৯

কোম্পানীগঞ্জের চাদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা প্রশাসকের

সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভায় অনুষ্টিত হয়। সোমবার সকালে সভায় কোম্পানীগঞ্জ উপজেলার সার্বিক পরিস্হিতি ও কোম্পানীগঞ্জ উপজেলার বালুমহালের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা,যেমন ধলাই ব্রীজ, লীলাই বাজার, ভোলাগঞ্জ গ্রাম, কালিবাড়ী,কলাবাড়ী গ্রাম ধ্বংসের সম্ভাবনা মনে করে বালু মহালের ইজারা বাতিল ও বোমা মেশিন চিরতরে বন্ধের দাবী জানিয়ে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ শামীম।

শামীম আহমদের বক্তব্য শুনে সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম মহোদয় বলেন কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কারী ও চাদাঁবাজ এবং ইজারা মৌজার সীমানা অতিক্রম করে যে যারা যাহারা বালু উত্তোলন করে সরকারের কোটি কোটি টাকার সম্পদ লুট করেছে তাদেরকে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার জন্য কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী কমিশনার( ভুমি) এসিল্যান্ড অফিসার কে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..