ওসমানীনগরে গরুর গাড়িতে চাঁদাবাজি, আটক ৫

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৯

ওসমানীনগরে গরুর গাড়িতে চাঁদাবাজি, আটক ৫

ওসমানীনগরে গরু বোঝাই ট্রাক আটকিয়ে চাঁদাবাজির চেষ্টাকালে ৫ যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় ট্রাক আটকে চাঁদা আদায়ের চেষ্টাকালে গরুর মালিক ৯৯৯ নাম্বারে ফোন করে আইনি সহযোগিতা চান।

এসময় ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সিলেটের মাছিমপুর গ্রামের আবুল কালাম দিপু (২৮), সিলেট নগরীর উপশহরের সৈয়দ তাফরিদ চৌধুরী মাহির, সিলেট সদরের নোয়াগাও সাদীপুর এলাকার শাকিল আলম খান(২১), মোগলাবাজার থানার সিলাম গ্রামের শামছুল ইসলাম রুমন (২৫), এবং দক্ষিণ সুরমার বলদি গ্রামের মেহের হাসানকে (২১) আটক করে। তাদের বিরুদ্ধে গরুর মালিক বাদি হয়ে একটি মামলা দায়ের করলে পুলিশ তাদের সেই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
অভিযোগসূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী মাগুরা জেলার শ্রীপুর থানার আরিফ শেখ (৪০) ট্রাকযোগে (ঢাকা মেট্রো ট-১৬-৮৯২২) ১৮টি গরু নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন। ওসমানীনগরের শেরপুর টোলপ্লাজা অতিক্রম করার পর ২ মোটরসাইকেলের ৫ আরোহী গরুবোঝাই ট্রাকটিকে থামানোর সংকেত দেয়।

ট্রাকটি ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌছলে মোটরসাইকেলের ৫ আরোহী ট্রাকের গতিরোধ করে ট্রাকে উঠে যায়। এসময় তারা গরুর মালিকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। গরুর মালিক কৌশলে ৯৯৯ নম্বারে ফোন করে সহযোগীতা চাইলে কিছুক্ষণের মধ্যে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গিয়ে চাঁদাবাজদের আটক করেন।
ওসমানীনগর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তভোগী ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চাইলে আমরা ঘটনাস্থল পৌছে ২টি মোটরসাইকেলসহ ৫ চাঁদাবাজকে আটক করতে সক্ষম হই।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..