জৈন্তাপুরে পাঁচ কর্মকর্তার বিদায় জানালো অফিসার্স ক্লাব

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

জৈন্তাপুরে পাঁচ কর্মকর্তার বিদায় জানালো অফিসার্স ক্লাব
জৈন্তাপুর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাবের পাঁচ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমের সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস জৈন্তাপুরের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সোলায়মান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জলিল, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুব্রত দেবনাথ, উপজেলা কৃষি অফিসার ফারুক হোসাইন।

এছাড়া বক্তব্য রাখেন, বিদায়ী অফিসার জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. মইনুল জাকির, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উজ্জ্বল কান্তি দত্ত, জৈন্তাপুর উপজেলা প্রকৌশলী মো. হাসানুজ্জামান, সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লুৎফুর রহমান, জৈন্তাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিসের সম্প্রসারন অফিসার ফিরোজ কবীর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ। সভাপতি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং নিজ নিজ কর্মস্থলে সুন্দর ভাবে কাজ করার আহবান জানান৷ পরে সভাপতি বিদায়ী অফিসার বৃন্দের নিকট স্মারক উপহার ক্রেস্ট তুলে দেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..