সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৮
সিলেট :: ভারতের দিল্লীর মাল্টি সুপার হসপিটাল মেদান্তা দ্য মেডিসিটি সিলেটের ইনফরমেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান গত ১০ আগস্ট শুক্রবার বিকেলে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আল করিম ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।
মেদান্তা দ্য মেডিসিটি’র বাংলাদেশের মার্কেটিং প্রধান মাছরুর আহমদের সভাপতিত্বে ইনফরমেশন সেন্টারের ফিতা কেটে উদ্বোধন করেন মেদান্তা দ্য মেডিসিটি হসপিটালের মার্কেটিং এসিস্টেন্ট মিসেস আকাংশা সরকার। সিলেট অফিসের পরিচালক নোমান আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, মায়মনা আক্তার, আহমদ কবীর, আহমদ ছগির, ছিফত উল্লাহ, রেদওয়ান আহমদ চৌধুরী, আইটি অফিসার দেওয়ান নাজমুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশে^র সর্বশ্রেষ্ঠ হাসপাতাল গুলোর মধ্যে ভারতের মেদান্তা দ্য মেডিসিটি হসপিটাল একটি। এই হাসপাতালের মাধ্যমে রোগীদের আর্থিক সামর্থ্যরে মধ্যেই সর্বশ্রেষ্ঠ প্রযুক্তিগত সুবিধাসহ চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। বিশেষ করে সিলেটের মানুষের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ইনফরমেশন সেন্টার চালু করা হলো। এখান থেকে চিকিৎসা বিষয়ক সকল প্রকার সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য সিলেটবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd