সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট বিজি ২৪৮ থেকে ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শনিবার দুপুর ১২টায় সিটের নিচ থেকে এ স্বর্ণের বারের চালান উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসমানী বিমানবন্দর সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন আনুমানিক চার কেজি ৬শ’ গ্রাম হবে বলেও জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd