সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : বিশ্বনাথে শিরিয়া বেগম (৪০) নামের দুই সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও পূর্বপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর মাসুক মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার (১মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় নিজ বসত ঘরের শিলিং ফ্যানের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
আজ শুক্রবার সকালে তিনি ঘুম থেকে না উঠায় পরিবারের অন্য সদস্যরা তাকে ঘুম থেকে উঠার জন্য ডাকাডাকি করেন। এতে তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে তাকে নিজ রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন।
বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বাদল বলেন, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd