ক্রাইম সিলেট ডেস্ক : অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে ৩৪ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটককৃতদের মধ্যে ১৮ জন পুরুষ, ১৫ জন নারী ও একজন শিশু রয়েছে। এদের বাড়ি বরিশাল, খুলনা, নড়াইলসহ বিভিন্ন জেলায়।
বুধবার সকালে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল দৌলতপুর ও পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন। তবে এ সময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্ত পার হয়ে অবৈধ পথে বেশ কিছু নারী-পুরুষ ভারত সীমান্ত পার হয়ে এপারে অবস্থান করছে। এমন খবরে বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করে।