সিলেট | |
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি আবাসিক এলাকায় ব্যবসায়ী ও সাবেক চেম্বার পরিচালক আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিহত আব্দুস সাত্তারের মেয়ে সেলিনা সুলতানা।
অভিযোগে তিনি সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, মামলা প্রত্যাহারে হুমকি এবং সর্বশেষ ‘পেশাদার ভাড়াটে খুনিদের’ মাধ্যমে তাঁর বাবা-মা ও গৃহকর্মীকে হত্যার দাবি করেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে কোতোয়ালি মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে সেলিনা সুলতানা এসব অভিযোগ করেন।
তিনি যুক্তরাজ্যপ্রবাসী এবং ঘটনার পরদিন ১৩ আগস্ট যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বলে তার অভিযোগে উল্লেখ করেছেন।
সেলিনা সুলতানা দাবি করেছেন, রায়নগর এলাকার সম্পত্তি ও পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির ভূমির মালিকানা নিয়ে তাঁর বাবা আব্দুস সাত্তারের সঙ্গে অ্যাডভোকেট সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে একাধিক মামলা আদালতে বিচারাধীন।
সেলিনার অভিযোগ, বিভিন্ন সময় মামলা প্রত্যাহারের জন্য তাঁর বাবা ও তাঁকে হুমকি দেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৯ জানুয়ারি বিকেলে অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ কয়েকজন তাঁদের পৈতৃক বাসায় গিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন। এ সময় তর্ক-বিতর্কের একপর্যায়ে তাঁদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
ওই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন সেলিনা সুলতানা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd