ম্যানচেস্টার ফ্লাইট বাতিল নয়, হজ্জের জন্য সাময়িক স্থগিত: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ম্যানচেস্টার ফ্লাইট বাতিল নয়, হজ্জের জন্য সাময়িক স্থগিত: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন সিলেটে বিভাগের উন্নয়নে আমরা নির্বাচিত প্রতিনিধিরা সম্মেলিতভাবে কাজ করতে চাই। সিলেটের মহাসড়ক, রেল, বিমানের সমস্যা সমাধানে আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, লাকেজ নিয়ে টানাটানি প্রতিরোধ করা, প্রবাসীরা যাতে এয়ারপোর্টে এসে সব ধরনের সুযোগ সুবিধা পায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি।

বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

এর পূর্বে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আপনারা দোয়া করবেন মানুষের আশা-প্রত্যাশা যেন বাস্তবায়ন করতে পারি। তিনি বলেন, ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হবে না, হজ্জ যাত্রিদের যাতায়াতের জন্য সাময়িক স্থগিত করা হয়েছে। আগামীতে এই সমস্যা সমাধানের জন্য আমরা কথা বলে যাচ্ছি।ইনশাহআল্লাহ এক বছরের মধ্যে সার্বিক বিষয়ে দৃশ্যমান পরিবতর্ন দেখতে পাবেন।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সিলেট জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান,গোয়াইনঘাট যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..