সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
নিজেস্ব প্রতিবেদক: জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নএর নয়াগাতি (লুৎমহাইল) গ্রামে সরকারি রাস্তা পিলার দিয়ে রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, আলমগীর, মাসুক, নাজিম, হাসন ও সাজুদের একটি দল রাস্তা বন্ধ করে দেয়। এতে গ্রামবাসীর পক্ষ থেকে মুসব্বির আলী ও নুর মোহাম্মদ আশফাক প্রতিবাদ করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় মুসব্বিরসহ প্রায় সাতজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে মুসব্বির আলী ও নুর মোহাম্মদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, হামলার পর আহতদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় এবং চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়। পরে এলাকাবাসীর সহায়তায় বিকল্প পথ দিয়ে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক চারজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালএ পাঠান। বর্তমানে তারা সিলেট শহরের ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। থানায় অভিযোগ দায়েরের কাজ চলমান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd