সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
শান্তিগঞ্জ সংবাদদাতা: সিলেটের সুনামগঞ্জে জেলার শান্তিগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রকিব (৮৫) নামের এক পথচারী বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা৷
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫ টার দিকে জগন্নাথপুর এলাকা থেকে সুনামগঞ্জ আসার পথে পথচারীকে ধাক্কা দেয় দ্রুতগতির মোটরসাইকেল। এতে গুরতর আহত অবস্থায় বৃদ্ধ আব্দুর রকিবকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠালে পথেই মৃত্যু হয় তার। এই ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের মরদেহ সিলেট ওসমানী মেডিকেলে রয়েছে বলেও জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd