সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজার জেলার শেরপুর বাজারের আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহার নামিয় ২ নং আসামী সৌরভ সূত্রধরকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাত্রে গোপন সংবাদের ভিক্তিতে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
উল্লেখ্য শেরপুর বাজার এলাকায় বিগত ১০/১০/২০২১ ইং তারিখে জায়গা – জমির সীমানা প্রাচীর নির্মাণ করাকে কেন্দ্র করে সাধন সূত্রধর তার ছেলে সাগর সূত্রধর এবং শানুর মিয়া গংদের মধ্যে সংঘর্ষে আনোয়ার হোসেন নামের এক রাজমিস্ত্রী নিহত হয়। তার স্ত্রী রাহেলা বেগম বাদী হয়ে সাগর সূত্রধর, সৌরভ সূত্রধর এবং শাওন দাশ এই তিনজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বর্তমানে ১নং আসামী সাগর সূত্রধর এবং ৩নং আসামী শাওন দাশ পলাতক রয়েছে, তাদেরকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd