সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চারদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন হয়েছে। ’সেলিব্রেশন অব ফ্রিডম: এসবিপিএস ফটো এক্সিবেশন’ শিরোনামে এ প্রদর্শনীর আয়োজনে ছিল সৌমিত্র বিশ্বাস ফটোগ্রাফিক সোসাইটি। এটি ক্লাবের ২য় আলোকচিত্র প্রদর্শনী।
২৬ মার্চ থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলে ২৯ মার্চ পর্যন্ত। স্বাধীনতা দিবস এবং ক্লাবের জন্মদিনের দিন ২৬ মার্চ ভোরে প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ এন কে সিনহা।
সৌমিত্র বিশ্বাস ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ডাঃ এম নজরুল ইসলাম জানান, প্রদর্শণী ২৭ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের অনুরোধে প্রদর্শনী ২৯ মার্চ পর্যন্ত বাড়ানো হয়।
প্রদর্শনীর জন্য জমা পড়া ২শ ছবি থেকে ৫৯ টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। ছবিগুলোর সকল চিত্রগ্রাহকই ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd