সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬
ক্রাইম সিলেট ডেস্ক: সিলেটে ঋণের টাকা ফেরত না দিতে গিয়ে একের পর এক অপরাধ সংগঠিত করে যাচ্ছেন এক যুবক। এদিকে টাকা ঋণ দিলেও ফেরত পাওয়ার বদলে উল্টো রীতিমতো লাঞ্ছিত হচ্ছেন এক নারী।
নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন সিলেটের এই নারীর ঘটনাটিও। তবে অদৃশ্য কারণে আড়ালে রয়েছেন গল্পের খলনায়ক নাজিম। নাজিমের কাছ থেকে অনৈতিক সুবিধার বিনিময়ে সিলেটের কয়েকজন আইনজীবী ওই নারীকে চক্রান্ত করে ফাঁসানোর অপচেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী ওই নারীর। গত ১৩ এপ্রিল সিলেটের আদালতপাড়ায় ঘটেছে এমন একটি কাল্পনিক ঘটনা, যেখানে ভূয়া আইনজীবী ও প্রতারণার অভিযোগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুমানা জন্নাত লিজাকে কৌশল অবলম্বন করে হেনেস্তা করিয়েছিলেন নাজিম বলে অভিযোগ লিজা ও তার পরিবারের।
উল্লেখ্য, লিজাকে আদালতে হেনেস্তা পরদিন লিজা ও তার পরিবার আইনজীবী সমিতির সঙ্গে যোগাযোগ করে তার বিরুদ্ধে যে ব্যক্তি প্রতারণার অভিযোগ করেছেন কিংবা লিজার কাছে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন ওই ভুক্তভোগীকে তার পাওনা টাকা বুঝিয়ে দিতে ইচ্ছে পোষণ করেন লিজা ও তার পরিবার, কিন্তু অদৃশ্য কারণে ওই ভুক্তভোগীকে সামনে আনতে অপারগতা প্রকাশ করেন তাঁরা বলে অভিযোগে প্রকাশ।
এমন অন্যায়ের প্রতিবাদ করায় নাজিমের নেতৃত্বে লিজার উপরে অর্তকিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার অভিযোগ এনে কোতয়ালী থানাধীন মদিনা মার্কেটের মৃত ছবর আলীর পুত্র নাজিম উদ্দিন নাজিমসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অদ্য ২৭ এপ্রিল শাহপরান থানায় লিখিত অভিযোগ দাখিল করেন সাদাটিকর এলাকার আহমদ আলীর মেয়ে রুমানা জন্নাত লিজা।
অভিযোগ সুত্রে, বিগত কয়েকমাস আগে নাজিম ব্যবসার জন্য দুইবারে ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা ঋণ দেন লিজা এবং নাজিম সাউথ ইষ্ট ব্যাংকের ৫,২৯,০০০/- (পাঁচ লক্ষ উনত্রিশ হাজার) টাকার একটি চেকের পাতা যাহার নং- ৫৮৮০৩৩২, প্রদান করেন। নাজিম কিছুদিনের মধ্যে উপরোক্ত ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা পরিশোধের সময় থাকলেও সময় অতিক্রম হওয়ার পর তিনি কয়েকবার পাওনা টাকা চাহিলে নাজিম টাকা দেই দিচ্ছি বলিয়া একাধিক তারিখ ও সময় ক্ষেপন করে। তাক্ষনাত লিজা নাজিমের দেওয়া উপরোক্ত চেকের পাতা নিয়ে ব্যাংকে গিয়ে দেখেন তার একাউন্টে কোনো টাকা নেই।
নিরুপায় হয়ে লিজা বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের নিকট বিচার প্রার্থী হলে নাজিম চুক্তিনামার মাধ্যমে আগামী ০৪ মাসের মধ্যে উপরোক্ত টাকা বুঝাইয়া দিবে। পরবর্তীতে লিজা বিবাদীর নিকট পাওনা টাকা চাইলে নাজিম তাকে প্রাণ নাশের হুমকি ধামকি প্রদর্শন করে। উক্ত বিষয়েও শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যাহার নং-১১৬৯।
সর্বশেষ গত ২৬ এপ্রিল আনুমানিক বেলা ০২:৩০ ঘটিকার সময় তিনি জরুরী কাজে পায়ে হেঁটে শাহজালাল উপশহর যাওয়ার পথে নাজিম সহ অজ্ঞাতনামা ২/৩ জন ০২ টি মোটর সাইকেল যোগে তার পথরোধ করে তাকে এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষি, লাথি মারিয়া একপর্যায়ে তার পড়নের কাপর-চোপড় ছিড়ে নাজিমসহ অজ্ঞাতনামা ২/৩ জনের আঘাতে আঘাত প্রাপ্ত হইয়া তিনি চিৎকার করিলে নাজিম তাহার হাতে থাকা কাঁচের পেপসির বোতল দিয়ে তাকে প্রাণ হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুত্বর ফাটা রক্তাক্ত জখম করে এমনকি নাজিম চিৎকার করিয়া বলে যে, সালার বেটিকে প্রাণে মেরে ফেল, নাজিমের কথা শুনে অজ্ঞাতনামা ২/৩ জন তার মৃত্যু নিশ্চিত করার লক্ষ্যে গলা টিপে শ্বাসরোদ্ধ করার চেষ্টা করে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করে জানান- অভিযোগ পেয়েছি তদন্ত শেষে পরবর্তীতে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd