সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো মন্ত্রী ইমরান

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো মন্ত্রী ইমরান

জৈন্তাপুর প্রতিনিধি :: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু নাইম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী (কামাল লোহানী)’র মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, সংবাদিকতা জগতে কামাল লোহানীর অবদান অনস্বীকার্য।

দেশের শিল্পাঙ্গনেও তিনি নেতৃত্ব দিয়েছেন সাবলীলভাবে। প্রবাসী মন্ত্রী বলেন, মরহুম কামাল লোহানী মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো।

এদেশের শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে উল্লেখযোগ্য অবদানের কারণে তিনি দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..