সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মে ১৭, ২০১৯
জৈন্তাপুর এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জৈন্তাপুর থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় চেক পোস্ট পরিচালনা করে সিলেট থেকে বাসে করে আসা যাত্রীবেসী মাদক ব্যবসায়ী শরীফ আহমদের কাছ থেকে ৫০ পিছ ইয়াবা সহ আটক করে হয়। সে জৈন্তাপুর থানার শ্রীখেল গ্রামের আব্দুল হান্নানের ছেলে।এই ঘটনায় পুলিশ বাদী হয়ে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান গতকাল বৃহস্পতিবার সিলেট -তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় চেকপোস্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী শরীফ কে ইয়াবাসহ গ্রেফতার করেছে।সে নিয়মিত ইয়াবা ব্যবসা করে মর্মে তথ্য পাওয়া গেছে। এ ধরনের চেকপোস্ট অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd