সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মে ১২, ২০১৯
কানাইঘাট উপজেলার নব নির্বাচিত পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেছেন। গতকাল রবিবার দুপুর ১২টায় দায়িত্বগ্রহনের পর নির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও কমিটির সচিব নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সার্বিক পরিচালনায় উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির ও মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম সহ উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা ও প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিতিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা জমির উদ্দিন। দায়িত্ব গ্রহনের পর পরিষদের মাসিক সভায় চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী তার বক্তব্যের শুরুতে গত ১৮ মার্চ কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে দলমতের উর্ধ্বে উঠে তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করায় উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহারে গ্রামকে শহরে পরিণত করার ঘোষনা দিয়েছেন। আমরা যারা তৃনমূল পর্যায়ে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা রয়েছি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে প্রধানমন্ত্রীর সেই অঙ্গীকার বাস্ত¡বায়ন করতে পারব। কানাইঘাট উপজেলাকে একটি আধুনিক ডিজিটাল সমৃদ্ধ জনপদে পরিণত করতে ইতিমধ্যে নানা উদ্যোগের কথা তোলে ধরে মুমিন চৌধুরী বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধ, প্রতিটি গ্রামে সুষম উন্নয়ন ও এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে তিনি ইতিমধ্যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলেছেন। তারা সবাই উন্নয়নের ব্যাপারে আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামী ৫ বছরের মধ্যে কানাইঘাটের মানুষের সকল প্রত্যাশিত আশা আকাংখা বাস্তবায়ন করা হবে। এ জন্য তিনি উপজেলার সকল জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা, রাজনৈতিক মহল, সাংবাদিক সুধীজনদের সহযোগিতা কামনা করেছেন। কানাইঘাটের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নে দূর্নীতি মুক্ত এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে তিনি জানান। চেয়ারম্যান মুমিন চৌধুরী পবিত্র রমজান মাসে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করতে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহŸান জানান। সভার শুরুতে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা উপজেলা পরিষদের সার্বিক কার্যক্রম নব-নির্বাচিত চেয়ারম্যান মুমিন চৌধুরীকে অবহিত করে আগামী ৩০ দিনের মধ্যে পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও পেনেলে চেয়ারম্যান-২ নির্বাচিত করার আহŸান জানান। দায়িত্ব গ্রহনের প্রাক্কালে নব-নির্বাচিত পরিষদকে ফুলের তোড়া দিয়ে বরন করেন সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। মাসিক উন্নয়ন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, কানাইঘাট থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, ভেটেনারী সার্জন ডাঃ মাসুদ আহমদ, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, সাতবাক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নূর, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক এখলাছুর রহমান সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সকল দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে জেলা, উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd