সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মে ১০, ২০১৯
গত শুক্রবার শাহ আরফিন টিলায় পাথর কোয়ারীর গর্তে পাথর উত্তোলন কালে ভূমি ধসে রিয়াজ উদ্দিন (২২) নামের এক শ্রমিক নিহত হয়। নিহত শ্রমিক অন্যের গর্তে মাটি চাপা পড়লেও বিভিন্ন গনমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ভুয়া সংবাদ প্রচারিত হচ্ছে।
শ্রমিক নিহতের জের ধরে এক সংবাদকর্মী ফেসবুক এবং পত্রিকাতে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানালেন শামিম আহমদের বড় ভাই সিলেট জেলাপরিষদ ৬নং ওয়ার্ডের সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন।
শ্রমিক নিহতের ব্যাপারে শাহ আরফিন টিলার কিছু ব্যাবসায়ীদের সাথে আলাপ কালে জানে যায় নিহত শ্রমিক অন্যের গর্তে মারা পরেন।আর উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ সরাসরি কোন পাথর ব্যাবসায়ের সাথে জরিত নয়।
শ্রমিক নিহতের ব্যাপারে উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ জানান -আমি বর্তমানে পাথর ব্যাবসার সাথে সরাসরি জরিত নয়।গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ব্যাবধানে জয়ী হওয়ার পর কোম্পানীগঞ্জের জামায়াত বিএনপি পন্থি কিছু নাম সর্বস্ব সাংবাদিক আমার বিরুদ্ধে সব সময় কুটকৌশল করে যাচ্ছে।
আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য জামায়াত বিএনপি পন্থি একটি সাংবাদিক সংগঠন একাট্রা হয়েছে।
আমাকে ফাসানোর জন্য বিভিন্ন সময় স্বরযন্ত্র করে যাচ্ছে।সেই স্বরযন্ত্রের সাজানো একটি গল্প হল আমার পাথর কোয়ারীতে শ্রমিক নিহত হওয়ার সাজানো গল্প। আমি সরাসরি কোন প্রকার পাথর কোয়ারী ব্যাবসার সাথে জরিত না।
আমি সমাজের গরীব দুখি মানুষের সেবায় মনোব্রত আছি। আমাকে সামাজিক কর্মকান্ড থেকে দুরে রাখতে এই সাংবাদিক নামধারী সময়ে সময়ে বিভিন্ন গুজব ছরাচ্ছে।সে সমাজের ভয়ানক।মানুষের ক্ষতি করাই তার পেশা।
আপ্নারা দেখেন সে পত্রিকাতে যত সংবাদ প্রচারিত করেছে তার অর্ধেক আমার বিরুদ্ধে এবং বাকী অর্ধেক পাথর কোয়ারী নিয়ে।এই সব নিউজ প্রচার করলে তার ব্যাক্তিগত ফায়দা থাকে তাই সে এই সব নিউজ প্রচার করছে।সে সামাজিক সংবাদ প্রচার না করে শুধু ধান্ধাবাজী আর কালো টাকা রুজির জন্য অপসংবাদ প্রচারে ব্যাস্থ থাকে।
গত কাল শাহ আরফিন টিলায় আমার পাথর কোয়ারীর গর্তে মানুষ নিহত হয়েছে যে অপসংবাদ প্রচারিত করেছে এটা তার দূরভীসন্ধানমূলক কুকার্যের একটা সাধারন ঘটনা মাত্র।
আমি আগেই বলেছি বর্তমানে আমি কোন পাথর ব্যাবসায়ের সাথে ওতপ্রোত ভাবে জড়িত না। সে আমাকে নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে। সেই জন্যে তার জন্যে তার বিরুদ্ধে দ্রতই মানহানির মামলা করব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd