সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ছাত্রশিবির নেতাকে আটক করেছে। সোমবার মধ্যরাতে তাদের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে বিয়ানীবাজার কামিল মাদরাসা ছাত্র সংসদের সাবেক ভিপি, ছাত্রশিবিরের সাবেক নেতা মিজানুর রহমান এবং বিয়ানীবাজার পৌর ছাত্রশিবিরের সভাপতি রাসেল আহমদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃত মিজানুর রহমানের বাড়ি পৌর এলাকার সুপাতলা গ্রামে এবং রাসেল আহমদের বাড়ি শ্রীধরা গ্রামে। আটককৃতদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়ে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার (ওসি) অবনী শংকর কর বলেন, গ্রেফতারকৃতরা থানার একাধিক মামলার আসামী। সোমবার এক বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd