সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭
রাজধানীর পুরোনো বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহান বিজয় দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ শনিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বর্ণাঢ্য এই কুচকাওয়াজে মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট, সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতির তথ্য জানানো হয় অতিথিদের।
প্যারেড পরিদর্শন শেষে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেছেন তিনি। কুচকাওয়াজের অধিনায়কের দায়িত্ব পালন করেন নবম পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আকবর হোসেন।
পদাতিক বাহিনীর কুচকাওয়াজের পর অত্যাধুনিক রণসাজে সজ্জিত দল রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়। এ ছাড়া ওয়ার ডগ ও সম্মিলিত অশ্বারোহী কন্টিনজেন্ট রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, কূটনৈতিক, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd