সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭
সিলেট : সিলেটের গোয়াইনঘাট থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ১৫ নভেম্বর সন্ধ্যায় ৭ টার দিকে গোয়াইনঘাট থানার লাফ নাইট বাজারস্থ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশী রিভলবার ও ১টি মোটারসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- গোয়াইনঘাট থানার পুন্ন নগরের মৃত আব্দুল্লাহর ছেলে মো. সামসুদ্দীন (৩০) ও একই থানার জাতুগ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মো. জালাল উদ্দিন (৩০)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পিরচালক এ তথ্য নিশ্চিত করে জানান- তারা বিভিন্ন সময়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে দেশে অস্ত্র নিয়ে আসে এবং সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করে ও কিছু কিছু সময় এই অস্ত্র ভাড়াও দিয়ে থাকে।
উদ্ধারকৃত বিদেশী রিভলবার এবং গ্রেফতারকৃত আসামীদেরকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছেও বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd