সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের এয়ারপোর্ট থানা সংলগ্ন চেকপোস্টে তল্লাশি চালিয়ে বালু ভর্তি একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
বুধবার (১১ মার্চ) আনুমানিক রাত ১টা ৩০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানার সামনে অবস্থিত ‘অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড’ সংলগ্ন বিশেষ চেকপোস্টে একটি বালু ভর্তি ট্রাককে থামার সংকেত দেয় পুলিশ। প্রাথমিক অবস্থায় ট্রাকটি সাধারণ বালু বহন করছে বলে মনে হলেও, সন্দেহ হওয়ায় পুলিশ সদস্যরা বালু সরিয়ে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে বালুর নিচে সুকৌশলে লুকিয়ে রাখা অসংখ্য জিরার বস্তা পাওয়া যায়।
পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, বেলাল আহমেদ (২৫), পিতা: অজ্ঞাত, গ্রাম: হাজরাই, গোয়াইনঘাট, আব্দুর রউফ (৩৭), পিতা: অজ্ঞাত, গ্রাম: সাহেবের বাজার, এয়ারপোর্ট, সিলেট।
এয়ারপোর্ট থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে এই জিরাগুলো আনা হচ্ছিল। জব্দকৃত ট্রাকটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। জিরার বস্তাগুলো গণনার কাজ চলছে, গণনা শেষে জিরার সঠিক পরিমাণ ও বাজারমূল্য নিশ্চিত করা হবে।
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd