সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখসারিতে থাকা পুলিশের আরেক সদস্য আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার নাম রফিকুল ইসলাম। তিনি নারায়ণগঞ্জ বন্দর পুলিশ ফাঁড়িতে কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যায়
রাজধানীর ইমপালস্ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়। পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই সদস্য ১৯৮৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত থেকেছেন।
সদরদপ্তর জানায়, রফিকুল ইসলামের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন থানার আহমেদপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক রেখে গেছেন। এরই মধ্যে পুলিশের ব্যবস্থাপনায় রফিকুলের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
গত ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় নয় হাজার পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩১ জন। একক বাহিনী হিসেবে করোনায় আক্রান্তের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd