সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৭
সাংবাদিক ইকবাল মনসুরকে দেখতে রোববার (২৬ নভেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গৌসুল হোসেন।
এসময় উপস্থিত ওসি গৌসুল হোসেন চিকিৎসার খোঁজখবর নেন এবং রোগমুক্তির জন্য দেশের সকলের প্রতি দোয়া কামনা করেন। উল্লেখ্য, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও দৈনিক শ্যামল সিলেট চিফ ফটো সাংবাদিক ইকবাল মনসুর গুরুতর অসুস্থ হওয়ায় গত ১৫ নভেম্বর জরুরি অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের নিচ তলার ২৬ নম্বর ওয়ার্ডের পেয়িং ১৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভারতে নিয়ে যাওয়া পক্রিয়া চলছে। বিজ্ঞপ্তি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd