সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২
নিজস্ব প্রতিবেদকঃ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর পূর্বের ঢাকা জেলা কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কার্যনির্বাহী কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ অক্টোবর) সকালে সাভার শাহীবাগ এলকায় অবস্থিত রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর ঢাকা জেলা কার্যালয়ে আলোচনার মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
আরজেএফ এর ঢাকা জেলার আহ্বায়ক মোঃ ছিদ্দিকুর রহমান আজাদীর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদ জীবনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আরজেএফ এর যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক নাসিম খান, ইমাম হোসেন, ইমরান হাসান, সাব্বির আহম্মেদ, মতিউর রহমান, সাজেদা, মৌশমী সহ আরও অনেকেই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd