নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯

নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেট নগরীর সোবহানীঘাটে বৈদ্যুতিক পিলারবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহন মিয়া নামে আরোহীর মৃত্যু হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহন মিয়া (৩০) কুলাউড়া উপজেলার রবির বাজার এলাকাস্থ আলীনগর গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র।

এসএমপির কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক প্রিতম জানান, বৈদ্যুতিক পিলারবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ এবং এর চালক ও হেলপারকে আটক করেছে।

নিহত যুবকের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আটককৃত চালক-হেলপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান পুলিশের এসআই প্রিতম।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..