সিলেটে সাপের কামড়ে দুইজনের মৃত্যু

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

সিলেটে সাপের কামড়ে দুইজনের মৃত্যু

সিলেটে সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১০ আগস্ট) সকালের দিকে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামের আবদুল মানিকের ছেলে কবির মিয়া (৪০) ও সিলেট সদর উপজেলার শাহপরাণ এলাকার হাতুড়া গ্রামের শুয়েব মিয়ার স্ত্রী রুবি বেগম (২৬)। এর মধ্যে কবির মিয়া সিলেট শহরতলীর মেজরটিলায় বসবাস করতেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, কবির মিয়াকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে রুবি বেগমকেও সকালে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।

শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম রুবি বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে কিভাবে তাকে সাপে কামড়ালো তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। এছাড়া কবির মিয়া নামের একজনের মৃত্যুর খবর শুনেছেন। তবে তার ব্যাপারে তিনি নিশ্চিত নন। এ বিষয়ে খোঁজ নিচ্ছেন তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..