সিলেট ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ভারতের সহকারী হাইকমিশন, সিলেট-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
সিলেট জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক নাহিদা খান সুর্মি সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অনিরুদ্ধ দাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে সিলেট অঞ্চলের সাংবাদিকরা দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোহিত দিদার, সিলেট উইমেনস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সুবর্ণা হামিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো চীফ সেলিম আওয়াল ও দ্যা ডেইলি স্টারের সিলেট ব্যুরো চীফ দ্বোহা চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন এর কূটনীতিক প্রতিবেদক মিজানুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, ও দৈনিক বিজনেস ফাইলের বিদ্যা রত্ন রায়।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধনকে আরও সুদৃঢ় করবে পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হবে বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে সিলেটের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে , সাংবাদিকবৃদ্ধদের নিয়ে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd