সিলেটের ১৮ আসনে বিএনপি, ১টিতে জামায়াত জোট

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিলেটের ১৮ আসনে বিএনপি, ১টিতে জামায়াত জোট

নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের ১৮টিতে এগিয়ে রয়েছে বিএনপির প্রার্থীরা। আর ৩টি আসনে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী জোটের প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব প্রার্থীরা এগিয়ে ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদির লুনা, সিলেট-৩ আসনে এম এ মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ আসনে এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে হাজি মুজিব, হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হাসান, হবিগঞ্জ-৩ আসনে জিকে গৌছ, হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সাল, সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান, সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে এম কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলন।

অপরদিকে জামায়াত জোটের প্রার্থী সিলেট-৫ আসনে মুফতি আবুল হাসান এগিয়ে রয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..