সিলেট ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের জমিয়ত প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াত জোটের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান।
৬ হাজার ১৭৭ ভোটের ব্যবধানে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে তিনি বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে এ তথ্য পাওয়া গেছে।
সিলেট-১৫৮টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৬৪৪ ভোট।
আর তৃতীয় স্থানে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ (চাকসু মামুন)। ফুটবল প্রতীকে তাঁর প্রাপ্ত ভোট ৫৬ হাজার ৩৬৯।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd