সিলেটে ৪ মডেল মসজিদ উদ্বোধন

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

সিলেটে ৪ মডেল মসজিদ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ধাপে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (১৬ জানুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী এসব মডেল মসজিদ উদ্বোধন করেন।

 

প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন হওয়া মসজিদগুলোর মধ্যে সিলেটের ৪টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

 

সিলেট বিভাগের ৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। সেগুলো হচ্ছে- সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ সদর ও জগন্নাথপুর এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ২০২১ সালের ১০ জুন সারা দেশে একযোগে মোট ৫৬৪টির মধ্যে ৫০টি মডেল মসজিদের প্রথম ধাপের উদ্বোধন করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..