কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুন, প্রধান আসামী আশিক গ্রেফতার

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০

কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুন, প্রধান আসামী আশিক গ্রেফতার

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুনের ঘটনায় অন্যতম প্রধান আসামী আশিক মিয়াকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আশিক মিয়া কোম্পানীগঞ্জ থানাদিন কোম্পানীগঞ্জ গ্রামের কালা মিয়ার ছেলে।

গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯ টার সময় আসামির নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় নরসিংদী জেলার রায়পুরা থানাধীন আলীনগর গ্রামের শাহানুর আলম এর ছেলে বর্তমান কোম্পানীগঞ্জের বাসিন্দা জাকারিয়া থানা বাজার থেকে পায়ে হেটে টুকের বাজার যাওয়ার পথে কোম্পানীগঞ্জ ইসলামপুর কবর স্থান সংলগ্ন এলাকায় তিন যুবক গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে নগদ বিশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ নভেম্বর জাকারিয়া মৃত্যুবরণ করেন।

ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করতে থানা পুলিশসহ ডিবিকে নির্দেশ প্রধান করে। এর প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল নজরুল ইসলাম পিপিএম এবং অফিসার ইনচার্জকে এম নজরুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশ এবং ডিবির একাধিক টিম আসামিদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে গতকাল রাত নয়টার সময় অন্যতম আসামি জাকারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় নিহত জাকারিয়ার মামা ছগির আহমদ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে প্রথমে ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন এবং পরে মামলার তদন্তকারী কর্মকর্তা খুনের ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন করেন।

গ্রেপ্তারকৃত আশিক পুলিশের জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করে। এদিকে গ্রেপ্তারকৃত আসামি আশিক মিয়াকে আজ শুক্রবার (৬ নভেম্বর) বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক লায়লা মেহের বানুর আদালতে হাজির করলে ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পুলিশ সুপারের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুনের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনায় জড়িত অন্যান্য আসমিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..