সাংবাদিক লিটন ধর গুপ্ত আর নেই

প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০

সাংবাদিক লিটন ধর গুপ্ত আর নেই

ক্রাইম সিলেট ডেস্ক : ভোরের কাগজের প্রতিবেদক, দেশ টিভির নেত্রকোনা জেলা প্রতিনিধি এবং প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন ধর গুপ্ত আর নেই।

হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর খবরে নেত্রকোনা জেলার সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভোরের কাগজ পরিবারসহ স্থানীয় সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গন গভীর শোক প্রকাশ করেছে। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..