রাঙ্গার মেয়ের বেপরোয়া গাড়ির ধাক্কায় দুইজনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০

রাঙ্গার মেয়ের বেপরোয়া গাড়ির ধাক্কায় দুইজনের অবস্থা আশঙ্কাজনক

ক্রাইম সিলেট ডেস্ক : রংপুরে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার মেয়ের বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় দুইজন আহত হয়েছেন।

এ নিয়ে গোটা শহরে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। রংপুর মহানগরীর গুঞ্জন মোড়ে রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তার মেয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গতি অতিরিক্ত থাকায় কন্ট্রোল না করতে পেরে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল কে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে অটো চুরমার হয়ে যায়।

আর অটো ড্রাইভার এর নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। তার সঙ্গে মোটর ড্রাইভারের পা ভেঙে গেছে। তাদের শরীরে আরো কয়েকটি জায়গায় ক্ষত হয়, তাদের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, ঘটনাস্থল থেকে এই নেতার মেয়ে দুজনকে নিয়ে তাদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..