এ প্রসঙ্গে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ গণ-মাধ্যমকে জানিয়েছেন, ‘ছবিটি আমি দেখেছি। এটি তিনি করতে পারেন না। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এটা আমাদের কাজ নয়। তাকে শোকজ করবো।’
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতি করোনাভাইরাসকে মোকাবেলায় সারাদেশে লোকসমাগম না হতে নির্দেশনা দেয় সরকার। তারই অংশ হিসেবে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে বিকেল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।




