গোলাপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯

গোলাপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

Manual5 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের তৈহিপুর (লংলীপুল) নামক স্থানে সড়কে যাত্রীবাহীটি নিয়ন্ত্রণ হারালে এ ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জকিগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস ( সিলেট- ব- ০০-৫১) উপজেলার সদর ইউনিয়নের তৈহিপুর নামক স্থানে আসামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় ও সিলেটের ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual8 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..