সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮
স্টাফ রিপোর্টার :: আগামী ২৪ অক্টোবর সিলেটে সমাবেশের অনুমতি পায়নি জাতীয় ঐক্যফ্রন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। নগরের রেজিস্টারি মাঠে ২৪ অক্টোবর দুপুরে সমাবেশ করতে চেয়েছিল ঐক্যফ্রন্ট। এর আগে গত বুধবার ২৩ অক্টোবর সমাবেশ করার আবেদন করলে পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি। সিলেট জেলা বিএনপি সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর সিলেটে সমাবেশের অনুমতি চেয়ে শনিবার সকাল ১১ টায় বিএনপির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে দেখা করে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেয়। মেট্রোপলিটন পুলিশ বিভাগ থেকে এক ঘন্টা পর তাদের সমাবেশের অনুমতি না দেয়ার কথা জানানো হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম জানান, পুলিশের কাছে অনুমতি চেয়ে আমরা চিঠি দিয়েছিলাম তবে পুলিশ আমাদের অনুমতি দেয় নি। সমাবেশ না হলেও মাজার জিয়ারতের জন্য সিলেটে আসবেন ঐক্যফ্রন্টের নেতারা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd